Header Ads

Header ADS

A Few Minuets for Islam part 1



ক্ষণিকা-মুহূর্তকথা: ১


একজন যুবক যখন দাড়ি রাখতে শুরু করে, তার সম্পর্কে আশেপাশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। দাড়িদার যুবক,
১: সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে কিছুদিন পর ‘হুযুর’। অনলাইন বা টিভি-টিউব থেকে দ্বীন শিখতে অভ্যস্তদের কাছে ‘শায়খ’।
২: সরকার ও গোয়েন্দাদের কাছে সম্ভাব্য ‘টেররিস্ট’।
৩: পরিবার-পরিজনের কাছে ‘দরবেশ-সুফি’।
৪: বোকাদের কাছে ‘ইখওয়ানি’ (আরবে)। জামাতি (বাংলাদেশে)। তাবলীগি (বাংলাদেশে)। অবশ্য জামাতি ও তাবলীগি দাড়িতে অনেক তফাত।
৫: দোকান-পাটে, পথেঘাটে ‘বোকা’।
৬: ইমাম-শায়খদের কাছে ‘নতুন ভক্ত’। নতুন ছাত্র।
৭: ফকীরের কাছে, কিছু সাদাকা পাওয়ার নতুন ক্ষেত্র।
৮: ইখওয়ান-জামাত-তাবলীগ-সালাফীর কাছে সম্ভাব্য নতুন ‘রিক্রুট’।
৯: সাধারণ মেয়েদের কাছে অবজ্ঞার পাত্র। কিছু দ্বীনি সিসের’ কাছে সম্ভাব্য ‘বর’ বা প্রথমে দ্বীনি ভাই, তারপর ‘শায়খ’, তারপর......!!!
১০: আল্লাহর কাছে, নিতান্ত সাধারণ একজন বান্দা। ভালোমন্দের মিশেলে। যে তাঁর রাসূলের একটি সুন্নাহ আঁকড়ে ধরেছে। কখনো ভুল করে। নিয়মিত নেককাজও করে। দাড়ি রাখার কারণে আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.